কোটি টাকা মূল্যের ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফেনী মহিপালে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) ২০ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. গাজী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭ । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এসময় ইয়াবগুলো সুকৌশলে লুকিয়ে রাখা ভ্যান গাড়িটিও জব্দ করা হয়।

ফেনীস্থ র‍্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে র‍্যাব-৭ এর সদস্যরা বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশীকালে ২০ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ গাজী (৩৬) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। সে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার মেঘার পটল গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর