ক্রিকেটের দুই কুলীনতম দল, দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই যে ভাবে হওয়ার কথা, শুরুতে আর তা হলো কই! বিশ্ব ক্রিকেটের দুই সিনিয়র সিটিজেনের মর্যাদার লড়াই।শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।১৪ রানে শেষ মূল্যবান ৩টি উইকেটি। এরপর সাবেক ক্যাপ্টেন স্টিভেন স্মিথের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অ্যালেক্স ক্যারি।ইনিংসের অষ্টম ওভারের শেষে বলে জ্যামাইকান বংশদূত জোফরা আর্চারের গতির বল মাঠে লুটিয়ে পড়েন ক্যারি।এতে তার হ্যালমেট বেধ করে মুখের থুথনিতে আঘাত হানে।
এরপর ফিজিও ছুটে আসেন।ক্যারিকে মাঠ ছাড়তে বললে শ্রেফ না বলে দেণ এই অজি যোদ্ধা।একদিকে রক্ত ঝড়ছে অন্যকে দলের এই দুর্দিনে দলকে সামনে এগিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করছেন।
দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিতে বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে সুবিধা পাওয়ার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ।কিন্তু সেই সুবিধা আর কাজে লাগালেন কই! দলনেতা নিজেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন।ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলে জোফরার বলে কাটা পড়েন তিনি।
তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ আউটের শিকার হন দলের বড় তারকা ওয়ার্নার।সাজঘরে ফেরার আগে ওয়ার্নার করেন ৯ রান।এরপর প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে অভিষেক হয় হ্যান্ডসকম্বের।নামের প্রতি তিনি সুবিচার করতে পারেননি।মাত্র ৪ রান করে কাটা পড়লেন অভিষেক ম্যাচে।
দলের এমন দুর্দিনে হাল ধরেন স্মিথ এবং ক্যারি।দুজন মিলে ইতিমধ্যে গড়েছেন ৩৩ রানের জুটি।১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৭ রান।স্মিথ ১৬ এবং ক্যারি ১২ রান নিয়ে ব্যাটিং করছেন।
বার্তাবাজার/এএস