দাগনভূঞায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

দাগনভূঞায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই )সকালে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদ মাহমুদ, সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক সাহেদা ইয়াছমিন, অনলাইন আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঁঞা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, থানার ওসি (তদন্ত) ছমি উদ্দিন, শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের শ্রেষ্ঠ নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর