গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মজিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম রিপন, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান সাহাদৎ হোসেন,ডা.আলহাজ্ব হাবীবুর ররহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর, এমও ডাঃ সাকোয়াত হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, নার্স,সি এইচ সিপিবৃন্দ উপস্থিত ছিলেন।