ভারতের হার, কাশ্মীরে বাঁধবাঙা উল্লাস

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে হয়ে গেল বুধবার (১০ জুলাই)। সেই ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ভারতের এই পরাজয়ে দেশটির শত কোটি মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। কিন্তু খুশিতে মেতেছে প্রতিবেশী দেশগুলো।অনেকে এই হারকে বাংলাদেশের ঈদ বলে মনে করছেনিআর পাকিস্তানের কথা না-ই বললাম।

আজ পুরো ভারতবর্ষ জুরে নিস্তব্ধ-নীরবতা। অন্যদিকে ভারতীয় দলকে নিয়ে ট্রোলে মেতেছে প্রতিপক্ষরা।

টুইটারে একজন লিখেছেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের চেয়ে এই হার বেশি কষ্টের’। আরেকজন একটি ছবি দিয়ে তাতে লিখেছেন, ‘ড্রেসিং রুমে আর কোনো ব্যাটসম্যান আছে কিনা তা দেখছে কোহলি।’

এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে হারের পর টেলিভিশন ভাঙছেন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। এদিকে এক সমর্থককে দেখা গেছে নিজের গালে নিজে কষে চড় মারতে।

তবে ভারতের এই রকম অবস্থা হলেও উল্টো চিত্র দেখা গেছে ভারত শাষিত কাশ্মীরে। ভারতের এই পরাজয়ে যেখানে তাদের কষ্ট ও দুঃখ পাওয়া উচিত, উল্টো সেখানে বইছে আনন্দের বন্যা। আনন্দে আত্মহারা হয়ে তারা ফাটিয়েছেন আতশবাশি। জ্বলেছে আলোর ফুলকুরি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর