ভারতের পথেই হাঁটছে অস্ট্রেলিয়া!

দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিতে বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ক্রিকেটের দুই সিনিয়র সিটিজেনের মর্যাদার লড়াই।মর্যাদার ম্যাচে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া।২:৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহকরে অস্ট্রেলিয়া।অনেকটা ভারতের পথেই হাঁটছে অস্ট্রেলিয়া।

সুবিধা পাওয়ার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ।কিন্তু সেই সুবিধা আর কাজে লাগালেন কই।দলনেতা নিজেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন।ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলে জোফরার বলে কাটা পড়েন তিনি।

তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ আউটের শিকার হন দলের বড় তারকা ওয়ার্নার।সাজঘরে ফেরার আগে ওয়ার্নার করেন ৯ রান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর