সিরাজগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬’শ টাকা,১ টি মোবাইলসেট ও ২ টি সিমকার্ড জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-সলঙ্গা থানার দাউদপুর মহতপাড়া গ্রামের মো. ইউসুব আলীর মেয়ে মোছাঃ আদুরি বেগম (৪২)।
আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপস্ অফিসার এবং সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গ্রামের মো.আব্দুল রহিম তালুকদারের ডিমের দোকানের সামনে বগুড়া রোডের পশ্চিমে এবং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশ্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ আদুরি বেগম (৪২) কে ১৬৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইলসেট,২ টি সিমকার্ড ও নগদ ৪ হাজার ৬’শ টাকাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।