পর্যটকদের ফেলা প্লাস্টিকের ব্যাগ খেয়ে ৯ হরিণের মৃত্যু

প্লাস্টিক ব্যাগ খেয়ে জাপানে নয়টি হরিণ মারা গিয়েছে। গত তিন মাসে দেশটির নারা পার্কে এ প্রাণীগুলো মারা যায় বলে একটি প্রাণী অধিকার সংরক্ষণ সংগঠন জানায়।

বিবিসি জানায়, প্লাস্টিক ব্যাগ খেয়ে হরিণগুলো মারা গেছে জানিয়েছে দ্য নারা ডিয়ার প্রিজারভেশন ফাউন্ডেশন। তারা ১৪টি হরিণের পেটে বিপুল পরিমাণ প্লাস্টিক ব্যাগ এবং খাবারের মোড়ক পেয়েছেন।

এসব হরিণের ৯টি মারা গেছে গত মার্চ থেকে জুন মাসের মধ্যে। একটি প্রাণীর পেটেই পাওয়া গেছে ৪ কেজি আবর্জনা। যার অধিকাংশই প্লাস্টিক বর্জ্য। দ্বীপটিতে পর্যটনদের ফেলে দেওয়া প্লাস্টিক ব্যাগ ও খাবারের মোড়ক খেয়ে মারা গেছে হরিণগুলো। বর্জ্যগুলো থেকে খাবারের ঘ্রাণ পেয়ে সেগুলোকে খাবার মনে করে খেয়ে ফেলে তারা।

নারা দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যেখানে ১২০০ এরও বেশি হরিণ স্বাধীনভাবে বিচরণ করে থাকে। সিকা ডিয়ার নামে হরিণগুলো দেশটির প্রাণী বৈচিত্র্যের জাতীয় সম্পদ হিসেবে চিহ্নিত। তাদের রক্ষায় আইনও আছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর