তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে পরেরদিন শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ হবে না। এ কারণে ঢাকার সাভার ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) মোঃ কামরুজ্জামান।
বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, রাজধানীর পশ্চিমাংশ ছাড়াও কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর ও সাভার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে তিনি আরও জানান, এই সময়সীমায় রাজধানীর শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ এলাকায় চাপজনিত সমস্যা থাকবে।