ছাত্রী ধর্ষণ চেষ্টায় শিক্ষক গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আবদুল মমিন (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবদুল মমিন চর জব্বর থানার পশ্চিম চর জব্বর গ্রামের জয়নাল আবেদীন ব্যাপারী বাড়ির মৃত জয়নাল আবেদিন’র ছেলে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বুধবার (১০ জুলাই) সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেন। এর আগে পুলিশ অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে ওই শিক্ষককে তাৎক্ষণিক গ্রেফতার করে।

মামলার সূত্রে জানা যায়, গত রোববার প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যায় তৃতীয় শ্রেণির (৯) বছরের এ ছাত্রী। মাদরাসা ছুটির পরে শিক্ষক আবদুল মমিন ওই ছাত্রীকে কৌশলে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ছাত্রী তার বাড়িতে গিয়ে এ ঘটনা মাকে বলে দেয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ মুঠোফোনে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় বার্তা বাজার কে জানান, অভিযোগ পাওয়া সঙ্গে সঙ্গে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গত (১০ জুলাই) এর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর