মেজাজ হারিয়ে শাস্ত্রীর দিকে তেড়ে গেলেন কোহলি, ভিডিও ভাইরাল

গতকাল নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মহা ব্যাটিং বিপর্য়ে পড়ে কোহলি বাহিনী।৫ রান তুলতে শেষ ৩ ব্যাটসম্যান রোহিত ১, কোহলি ১ এবং রাহুল ১ রান করে। প্রথম পাওয়ার ফ্লেতে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তোলে ভারত।যা চলতি বিশ্বকাপে প্রথম দশ ওভারে সবচেয়ে কম রানের রেকর্ডও।

প্রথম দশ ওভারের হাল দেখে অনেকটা নিশ্চত হয় হয়ত এই বুঝি ভারত হেরে গেল। তবে এমন হতাশার মধ্য থেকে ধীরে ধীরে আলো উঠতে থাকে ভারতের ভাগ্যকাশে। ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া আর শেষ দিকে জাদেজা-ধোনি জুটি ঘুরে দাঁড়ায় ভারত। লড়াই করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচে তখন টান টান উত্তেজনা ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন ধোনি ও জাদেজা। ৮৪ বলে ভারতের প্রয়োজন ১১৭ রান। এসময় টিভি ক্যামেরায় রোহিত শর্মাও ধরা পড়েন বিমর্ষ চেহারায়।

এমন হারে চূড়মার ভারতীয় শিবির।তবে তার আগে ম্যাচ চলাকালীন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। ভিডিওতে দেখা গেছে, মিশেল স্যান্টনারের বলে মিড উইকেটের উপর দিয়ে হঠাৎই ছক্কা হাঁকাতে গিয়ে কলিন গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন ঋষভ। তাকে এভাবে আউট হতে দেখে ড্রেসিংরুমে বসেই রাগে লাফিয়ে ওঠেন অধিনায়ক কোহলি!

এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে, কোহলি ড্রেসিং রুম থেকে রাগে ব্যালকনিতে বেরিয়ে আসেন। সেখানে দলের কোচ রবি শাস্ত্রী বসা ছিলেন। এসময় তার উপরই মেজাজ দেখাতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে।

এরপর সেই ভিডিওটি সোশ্যাল মিডয়ায় ছড়িয়ে পড়ে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে অবশ্য বোঝা যাচ্ছে না, কোচকে কি বলছেন কোহলি। তবে তাকে যথেষ্ট রাগান্বিত দেখা গেছে। অন্যদিকে শাস্ত্রীকে নিশ্চুপই থাকতে দেখা গেছে।

টুপি খুলে মাথায় হাত দিয়ে ড্রেসিংরুমে কোনোরকমে শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছেন। মন চাইছে না তবুও দাঁড়িয়ে আছেন তিনি। আর রোহিতের চোখের কোনে অশ্রু। গোটা বিশ্বকাপে এত রান করেও শেষ চারের ম্যাচে রান না করতে পারার যন্ত্রনা হয়তো তখন তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর এই ছবিটাই রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।

এমনকি এটা নিয়ে টিকটক ভিডিও তৈরি হয়ে যায়। গোটা বিশ্বকাপে ৬৪৮ রান করা রোহিত শর্মা যে কথাটা প্রতি ম্যাচের পরে বলতেন, যে অতীত কেউ মনে রাখে না। কিংবা বিশ্বকাপ না জিতলে এই সব রেকর্ডের কোনো মূল্য থাকবে না। কথাগুলো যে কতটা সত্যি, ভারতের বিদায়ের পর তা আসলেই অনুমেয়।

https://www.facebook.com/OfficialCricmatez/videos/1141543779381534/

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর