পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও নব গঠিত ভুড়িয়া ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে আজ ভোট গ্রহণ চলছে। সকাল নয়টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ঝড় বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি মোটামুটি। তবে ঝড় বৃষ্টি
থামলে ভোটার উপস্থিতি বারবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে ২টি ইউনিয়নে চেয়ারম্যন পদে ৮ জন, সদস্য পদে ৬১জন, মহিলা সদস্য পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৩৫৯১জন। মোট ভোট কক্ষ ৬৮টি।
রিটার্নিং অফিসার খালেদ বিন রউফ জানান, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের সকল পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, দশজন করে পুলিশ, দুই ইউনিয়নে চার প্লাটুন বিজিবি, র্যাব এর চারটি টিম ও নির্বাচন কমিশনের দশজন পর্যবেক্ষক কাজ করছে।