দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিতে বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের দুই সিনিয়র সিটিজেনের মর্যাদার লড়াই। ক্রিকেট বিশ্বের এই দুই সিনিয়র সিটিজেন যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, তা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না।বড় দলের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহটা অন্য দলের তুলনায় ডের বেশি।তবে পাঠকদের একটা কথা নিশ্চিত দিয়ে বলা যায়, এই দুই দল ক্রিকেটের যতই কুলীনতম হোক না কেন, আজ এক দলকে বিদায় নিতে-ই হবে।
১৯৭১ সালে এক দিনের সীমিত ওভারের ক্রিকেট ম্যাচের জন্ম অস্ট্রেলিয়ার মাটিতে হলেও বিশ্বকাপ ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, ১৯৭৫ সালে। পরপর তিনবার বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেও ইংল্যান্ড (১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩) বিশ্বকাপ জিততে পারেনি।
১৯৮৭ সালে ভারত আয়োজন করে চতুর্থ বিশ্বকাপের। সেবার প্রথমবারের মতো ফাইনালে ওঠে দুই সিনিয়র সিটিজেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কলকাতার ইডেন গার্ডেনস মাঠে অনুষ্ঠিত সেই ফাইনালে ইংল্যান্ডের মাইক গ্যাটিংয়ের একটি রিভার্স সুইপ থেকে ক্যাচ ধরে ইংল্যান্ডের প্রায় জেতা ম্যাচটি ছিনিয়ে নেয় অজিরা। শুরু হয় বিশ্ব ক্রিকেট অস্ট্রেলিয়ার জয়যাত্রা। মন্দভাগ্য নিয়ে ইংল্যান্ড আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠে ১৯৯২ সালে।
কিন্তু সেবারও ফেবারিট ইংল্যান্ড মেলবোর্নের মাঠে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের কাছে বিশ্বকাপ হারায়।
তারপর থেকে আজ পর্যন্ত ইংল্যান্ড আর কখনো বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারেনি।
ইংল্যান্ড রানার্সআপ হয়েছে তিনবার, সেমি থেকে বিদায় নিয়েছে দুবার।ক্রিকেটের জম্ম দিয়েও আজ অবধি শিরোপায় চুমু দেয়া হয়নি ইংলিশদের।তাই বলা যায় বড়ই কপাল পোড়া ক্রিকেটের জম্মদাতা ইংল্যান্ড।
অন্যদিকে ইংল্যান্ডের নিকটাত্মীয় অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে পাঁচবার। রানার্সআপ হয়েছে দুবার। সেমিতে হেরে তারা বিদায় নেয়নি একবারও।
এই যখন ইতিহাস, তখন স্বদেশের মাটিতে পঞ্চমবারের মতো আয়োজিত দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিতে আজ ভাগ্যহত ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে ভাগ্যবান অস্ট্রেলিয়ার। রবার্ট দ্য ব্রুসের সামনে আজ ইংল্যান্ডের অগ্নিপরীক্ষা হবে।
আর এমন অগ্নি পরীক্ষায় কোন ১১ যোদ্ধাকে নিয়েছে তা একটু চোখ বুলিয়ে নিন।
ইংল্যান্ড সম্ভাব্য একাদশঃ জেসন রয়, জনি বেরিস্টো, জো রুট, ইয়ান মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।
বার্তাবাজার/এএস