জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভার অনুষ্ঠান হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, মেডিকেল অফিসার ডা. অজিত কুমার সাহা। জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, আরামনগর কামিল মাদরাসার সভাপতি ও আওয়ামী লীগ নেতা
আব্দুল মান্নান মানু, এমপি প্রতিনিধি মুকুল হাসান।
পড়ে আলোচনা সভায় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।