বাঁচা-মরার ম্যাচে অজি শিবিরে তিন রদবদল!

ইতমধ্যে চলতি বিশ্বকাপের ফাইনালের টিকিট সবার আগে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (১১ জুলাই) চূড়ান্ত ফয়সালা হবে কিউইদের বিপক্ষে ফাইনালি লড়াইয়ে দেখা যাবে কাকে।বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।যারা জিতবে তারা রোববার (১৪ জুলাই) ফাইনাল ম্যাচে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

নিঃশন্দেহে আজকের লড়াইটি দুই শক্তিশালী দলের মধ্যে। এ নিয়ে হয়ত কারো বেশি একটা দ্বিমত পোষণ করার কথা নয়।এই দুই দলেরই শক্তি এক। দুর্বলতাও প্রায় একই।তাই হয়ত কৌশলগত কোনো কারণে জিততে পারে দুই দলের একদল।

এমন ম্যাচে অজি শিবিরে আসতে পারে একাধিক রদবদল। এক, উসমান খাজার বদলে টিমে আসছেন পিটার হ্যান্ডসকম্ব। দুই, খাজার পরিবর্তে তিন নম্বরে ব্যাট করবেন স্টিভেন স্মিথ। তিন, ব্যাটে ও বলে ধারাবাহিক ব্যর্থতার পর টিমে বাদ পড়তে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

চোট আঘাতের সাম্প্রতিক খবরাখবর ধরলে অজিরা বেশ চাপে। আবার অজি টিমের শেষ গল্প কিন্তু এও বলছে, ফাঁকফোকড় বুজিয়ে ইংল্যান্ড ম্যাচে নামছে অ্যারোন ফিঞ্চের টিম।

চোটের কারণে শন মার্শ, উসমান খাজারা ছিটকে যাওয়ার পাশাপাশি চিন্তা ছিল মার্কাস স্টয়নিসকে নিয়েও। তিনি অবশ্য ফিট হয়ে গিয়েছেন। কোচ জাস্টিন ল্যাঙ্গার যাঁকে নিয়ে বলেছেন, ‘নেটে ও চমৎকার প্র্যাক্টিস করেছে। সেরাটাই দিয়েছে। এটুকু বলতে পারি, ও পুরোপুরি ফিট।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর