পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়ে সমালোচনা করে ই-মেইল ফাঁসের জেরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডারখ পদত্যাগ করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা পদত্যাগপত্রে কিম লিখেছেন, তার পক্ষে এ দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না। আমি যেভাবে দায়িত্ব পালন করতে পছন্দ করি বর্তমান অবস্থায় সেটি সম্ভব নয়। খবর বিবিসির

ই-মেইল ফাঁসের ঘটনার পর গত সোমবার ট্রাম্প কিমকে ‘বোকা’ বলে সম্বোধন করেন। মার্কিন প্রশাসন তার পক্ষে কোন কাজ করবে না বলেও জানিয়ে দেন।

তেরেসা মে বলেন, কিমের এই সিদ্ধান্তে মর্মাহত হয়েছি। তিনি একজন চমৎকার কূটনীতিক ছিলেন।

থেরেসা মে আরো বলেন, স্যার কিমের এই সিদ্ধান্ত ‘গভীর দুঃখের বিষয়।’ এরআগে, রাষ্ট্রদূত মিস্টার ডারখ বলেন, তার জন্য এই দায়িত্ব পালন করে যাওয়া ‘অসম্ভব।’

তাকে পূর্ণ সমর্থন দিতে ব্যর্থ হওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন টোরি নেতৃত্ব প্রত্যাশী প্রার্থী বরিস জনসন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর