বড় অভিযোগ, ধোনি নাকি ‘নো’বলে আউট হয়েছেন!

ওল্ড ট্র্যাফোর্ডে বিপর্যয়ের পরে তৎক্ষণাৎ শুরু হয়ে গিয়েছে ময়নাতদন্ত।এখন পর্যন্ত সেমিফাইনালের লড়াইয়ের ব্যাপার নিয়ে দুইটি অভিযোগ সামনে এসেছে। ছবি-সহ একটা তথ্য ছড়িয়ে পড়েছে যে, ধোনি যখন রান আউট হন, বৃত্তের বাইরে অতিরিক্ত ফিল্ডার ছিল নিউজ়িল্যান্ডের। হিসেব মতো বলটা ‘নো’ হওয়া উচিত ছিল। যদিও হারের পরে এই সব তথ্য খুব গুরুত্ব পাবে কি না, সন্দেহ। ‘নো’ হলেও রান আউট হতে পারতেন ধোনি।

গতকাল ফাইনালে যাওয়ার লড়ায়ে ছিটকে পড়েছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত।এরপর কথা উঠছে, বিশ্বকাপের এই ফর্ম্যাট ঠিক আছে কি না। গ্রুপ পর্বে সেরা হয়ে একটা দল একটা বাজে দিনের জন্য বিদায় নেবে কেন? সৌরভ উদাহরণ দিলেন আইপিএলের। বললেন, ‘কিছু একটা ভাবা দরকার। আইপিএলের প্রক্রিয়াটা বেশ ভাল। প্রথম দু’টো দল দু’টো করে সুযোগ পায়। একটা বাজে দিন এ ভাবে শেষ করে দিতে পারে না একটা ভাল দলকে।’

মাঠ থেকে বেরনোর সময় রীতিমতো ভক্তদের ভিড়ের মাঝে পড়তে হয় সৌরভকে। ভারতীয় সমর্থকেরা তাকে এমনই ঘিরে ধরেছিলেন যে, নিরাপত্তা কর্মীদের ডেকে সামাল দিতে হল। তার মধ্যেই বললেন, ‘কোহালিরা ভাল খেলেছে। গোটা টুর্নামেন্টে ভাল খেলে এক দিনের খারাপ ক্রিকেটে বিদায় নেওয়াটা খুব দুর্ভাগ্যজনক। সত্যিই হতাশজনক।’

চার নম্বর নিয়ে জট পাকিয়ে থাকা কতটা ক্ষতি করল? সৌরভ বললেন, ‘এটা ঠিক করে ফেলা উচিত ছিল আগেই। যার কথাই ভাবি না কেন, তাকে এক বছর ধরে খেলিয়ে তৈরি করা উচিত ছিল বিশ্বকাপের জন্য।’ কাপ হারানোর যন্ত্রণা কী, সৌরভ জানেন। গাড়িতে ওঠার আগে দীর্ঘশ্বাস ফেলে বলে গেলেন, ‘ভেবেছিলাম লর্ডসে ফাইনাল খেলব। কী যে হয়ে গেল!’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর