কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের কালিয়াচাপড়া পুলেরঘাট বাজারের ব্রিজের রেলিং ভেঙে পাথরবোঝাই ট্রাক শিংগুয়া নদীতে পড়ে গেছে।এ গটনায় বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি হয়নি। এরপর পুলিশ এসে চালক ও হেফারকে আহত অবস্থায় উদ্ধার করেন।
বুধবার ভোর ৪টায় সিলেট জাফলং থেকে জামালপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকটির চালক মো. কালাম ও হেলপার মো. শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তাবাজার/এএস