আইসিসি বিশ্বকাপ ২০১৯এর প্রথম সেমিফাইনাল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে। নিউজিল্যান্ড এই ম্যাচ ১৮ রানে জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছে। ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা এই ম্যাচে কিছুই করতে পারেননি। তবে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের এবং সমর্থকদের প্রশংসায় ভাসিয়েছেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচ জেতার পর বলেন যে তিনি আগেই ভেবে নিয়েছিলেন যে ২৪০-২৫০ রানের স্কোর এই মাঠে যথেষ্ট। অন্যদিকে ফাইনালের টিকিট নিশ্চত হওয়ায় দারুণ খুশি কিউই নেতা।
তিনি বলেন, ‘এটা আলাদা ফিলিংস। আমরা গত বিশ্বকাপেও যথেষ্ট আলাদা রকমের ক্রিকেট খেলেছিলাম। একটা মুশকিল ম্যাচ আর কঠিন সেমিফাইনাল আর বাস্তবে এই জয়ে যথেষ্ট খুশি। আমাদের দ্রুতই পরিস্থিতির পরিমাপ করতে হত আর আমার মনে হয় যে দুই পক্ষই অনুভব করেছে যে এটা একটা হাই স্কোরিং ট্র্যাক ছিল না। আমরা ভেবেছিলাম যে ২৪০-২৫০রান আমরা ভারতকে চাপে ফেলতে পারব।’
ভারতীয় দলের ব্যাটিং আটকানোর জন্য শুরুতে উইকেট নেওয়া যথেষ্ট জরুরী আর নিউজিল্যাণ্ডের দল এটাই করেছে। অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন যে তিনি এই পরিকল্পনাই করেছিলেন। তিনি বলেন,
‘নতুন বলের সঙ্গে আমাদের বোলাররা হাওয়ায় বল হেলানোর চেষ্টা করে। ভারতের ওই বিশ্বস্ত ব্যাটিং লাইনআপের উপর চাপ তৈরি করার প্রয়োজন ছিল। আমরা জানতাম যে ট্র্যাক স্লো হয়ে গিয়েছিল। ওরা দেখিয়েছে যে ওরা একটা বড় দল কেন, যখন এমএস আর জাদেজা এক এমন পরিস্থিতিতে নিয়ে যায় যেখানে ওরা ম্যাচ জিততে পারত।’
এরপর ভারতীয় সমর্থকদের প্রশংসায় ভাসান কিউই দলনেতা। বিশ্বের যে কোথাও ভারতীয় দল ক্রিকেট খেলুক তাদের সমর্থকদের বড়ো সংখ্যায় মাঠে দেখা যায়। কেন উইলিয়ামসন ভারতীয় সমর্থকদের প্রশংসা করার পাশাপাশিও নিজের দলেরও প্রশংসা করেন। তিনি বলেন,
‘কিছু ম্যাচে আমরা নিজেদের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট খেলিনি। কিন্তু ছেলেরা নিরাশ হয়নি। কোনো বিশেষ দিন যা কিছুই হতে পারে। আর এটা একটা ছোটো মার্জিনের খেলা ছিল। ভারতীয় সমর্থকরা বাস্তবে ভীষণই ভাল ছিল। আমার আশা যে ভারতীয় সমর্থকরা খুব বেশি রেগে যায়নি, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটা খেলা খেলি যেটা কোনো দেশ এভাবে প্যাশনের সঙ্গে সমর্থন করে, এবং আমার আশা যে আমরা ফাইনালে ওই লক্ষ লক্ষ সমর্থকদের সমর্থন পাব।’
বার্তাবাজার/এএস