হারের পর কোহলিদের যে বার্তা দিলেন মোদি

বিরটা কোহলির ভারতকে পিষ্ট করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বৃষ্টিতে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ১৮ রানের জয়ে তারা পা রাখল ফাইনালের মঞ্চে। এদিকে কিউইদের কাছে হেরে বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিল ভারত। এই পরাজয়ে ক্ষুব্দ ভারতীয় সমর্থকরা। যে যার মতো করে নিজ দেশের ক্রিকেটারদের নিয়ে ব্যঙ্গ করছেন।ঠিক এমন সময় কোহলিদের পাশে দাঁড়িয়েছেন ভারত সরকার নরেন্দ্র মোদি।

ব্লাক ক্যাপসদের কাছে হারের পর সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে ভারতীয় সমর্থকরা টেলিভিশন ভাঙছেন । এক কথায় ভারতের এমন হারের পর টিভি ভাঙার হিড়িক চলছে নরেন্দ্র মোদির দেশে। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীই। হার-জিত জীবনেরই অংশ বলে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে তিনি ভারতীয় দলকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা হতাশাজনক ফল। কিন্তু টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত লড়াকু মানসিকতা ধরে রেখেছে। ভারত পুরো আসরেই ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছে। এজন্য আমরা গর্বিত। হার-জিত এসব জীবনেরই অংশ। ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর