ধোনি কাঁদলেন, কাঁদালেন, ১২৫ কোটি জনতার হৃদয়ে আশ্রয় পেলেন

মহেন্দ্র সিং ধোনিও কি তা হলে কাঁদেন?সময়ের মার প্যাচে যে কেউ কেঁদে থাকেন।গতকাল এমনই এক নিষ্ঠু সময়ের গ্যাড়াকলে পিষ্ট হয়েছেন ভারতের দুই ফরম্যাটের বিশ্বজয়ী এই নেতা।সুতরাং তিনি যে কেঁদেছেন তা শতভাগ সঠিক।

বুধবার (১০ জুলাই) নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রান আউট হয়ে ফেরার পথে এমনই একটা ছবি ঘিরে ছড়িয়েছে জল্পনা। টিভিতে দেখা যায়, আউট হয়ে ধোনির মুখে হতাশা। মনে হচ্ছিল, তিনি হয়তো কাঁদছেন! এই দৃশ্য দেখেই টুইটারে ঝড়।

মনে করা হচ্ছে, এটাই ধোনির শেষ বিশ্বকাপ। এখনই তার ৩৮ বছর বয়স। চার বছর পরও ধোনি টিমে থাকবেন বলে মনে করা হচ্ছে না। তাই শেষ বিশ্বকাপ জিততে না পারার ব্যর্থতাতেই কি এই কান্না?

ধোনির এই ‘কান্না’-র ছবি দেখে পুরো সোশ্যাল মিডিয়াই তার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘চ্যাম্পিয়নরা কখনো কাঁদে না। তুমি আমাদের দুটি বিশ্বকাপ দিয়েছ।’

কারো লেখায়, ‘ আমরা তোমার সঙ্গে আছি।’ আবার কারো টুইট, ‘তোমার কান্না দেখে আমরাও কাঁদছি।’ অন্য টুইটে লেখা, ‘আমাদের আনন্দ করার প্রচুর মুহূর্ত দিয়েছ তুমি। তাই কেঁদো না।’

ধোনিকে আবেগে ভেসে যেতে দেখা যায় না সাধারণত। সেখানে তার কান্না কিছুটা বিরল ছবি। তাই ধোনির এই ছবি ছুঁয়ে গিয়েছে সকলের হৃদয়। টুইটে তাই লেখা হয়েছে, ‘১২৫ কোটি মানুষ তোমার সঙ্গে আছে।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর