এক ফোঁটা রক্ত ঝরল না, অথচ ৯ জনের ফাঁসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এখন বাংলাদেশে আইনের শাসন নেই। কিন্তু আজ হোক কাল হোক এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবেই। তিনি বলেন, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ২৫ বছর আগের একটি ঘটনায় যেখানে এক ফোঁটা রক্তও ঝরেনি, কেউ আহত-নিহত হয়নি, কে গুলি করেছে কেউ জানে না; অথচ সেই ঘটনায় ৯ জন বিএনপি নেতার ফাঁসি দেওয়া হলো। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে ফরমায়েশি রায় আর কোনোদিন কোনো মামলায় দেখা যায়নি।

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলির মামলায় আদালতের রায়ের প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর গ্রামে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বাসভবনের সামনে তার সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ঈশ্বরদী থেকে আন্দোলন করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সব বিএনপি নেতাকে বীরের মতো মুক্ত করে আনার মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদীর এই মামলায় ফাঁসির রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের ১৬ কোটি মানুষের কাছে আওয়ামী লীগ বিতর্কিত সরকার হিসেবে চিহ্নিত হয়েছে। এই সরকারের পতন এবার হতেই হবে।

এদিকে বুধবার রেলপথ ও সড়কপথে তিন ভাগে বিএনপির নেতারা ঈশ্বরদীতে এসে দণ্ডপ্রাপ্ত নেতাদের বাড়িতে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ঈশ্বরদী শহরে পাবনা যুবদলের একটি গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে জেলা যুবদলের কয়েকজন নেতাকর্মী আহত হন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর