সবাই সামনে চলে এলেও দেখা নেই বিরাট কোহলির

২০১৫ বিশ্বকাপ আসরে নিজ দেশের মাঠে দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের মুখ দেখে কিউইরা। কিন্তু সেই ম্যাচেও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে জয় পায় কিউইরা।

এক বল হাতে রেখে ডেল স্টোইনকে ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের কান্নায় ভাসান গ্রান্ট এলিয়ট। মর্নে মরকেল, ডি ভিলিয়ার্সদের কান্নার রোল পড়ে মাঠে।

এবার ২০১৯ বিশ্বকাপেও একই কান্ড ঘটালো কিউ্ইরা। ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে, একসময়ের সেমিফাইনালিস্টরা হয়ে গেলো ‘ফাইনালিস্ট’। শ্বাসরুদ্ধকর ম্যাচে ধোনি-কোহলিদের চোখে অশ্রু এনে দিতে ভুল করেননি উইলিয়ামসনের বাহিনী।

খেলা শেষ। ভারতের সব খেলোয়াড় একখানে জড়ো হচ্ছেন মাঠ ছাড়বেন বলে। তার আগে হাত মেলাচ্ছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে।

কিন্তু একে একে সবাই সামনে চলে এলেও দেখা নেই বিরাট কোহলির। স্ট্যান্ডের ক্যামেরা তাকে খুঁজে নিলো সারির পিছন থেকে। প্রতিদিন খেলা শেষে যে সামনে থাকে সে আজ পিছনে।

গ্যালারি থেকে নেমে মাঠের এক কোণে হতাশ হয়ে ঠায় দাঁড়ায় ভারতের ক্রিকেটাররা। মাথা নিচু। এক সতীর্থ অন্য সতীর্থের মধ্যেও নেই কোনো আলাপন।

অনেকেই হাত দিয়ে চোখ-মুখতে চাইলেন বারবার; কিন্তু সেই মুছায় কি আর হতাশার চাপ মোছা যায়? চোখে-মুখে কেমন যেন অবিশ্বাস- ঠিক যেন বিশ্বাস হচ্ছে না হেরে গেছেন। বহু লালিত স্বপ্নের বিশ্বকাপ এখানেই শেষ!

ভারতের যেখানে শেষ, সেখানেই যেন শুরু নিউজিল্যান্ডের। আনন্দে মেতে ওঠে উইলিয়ামসন বাহিনী। অবশেষে বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ড এখন বিশ্বকাপের ফাইনালে।

ভারতকে ১৮ রানে হারিয়ে বহু আরাধ্যের দ্বিতীয় ফাইনালে তারা। আর মধুর এই ক্ষণটাও কিনা এলো গ্যালারিভরা ২৬ হাজার দর্শকের সামনে, ইংলিশদের দেশে।

বিশ্বকাপে অপরাজেয় দলটিকে থমিয়েছে কেন উইলিয়ামসনের দল । কিন্তু নিজেদের খেলাটা কি ভারত খেলতে পেরেছে? ব্যাটিং লাইন আপের শ্রেষ্ঠত্বে যাদের বিশ্বজোড়া খ্যাতি, সেই ব্যাটিং-ই যে ম্যাচটাকে হাত থেকে ফসকে দিল।বল হাতে ভারতীয় ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়ে বল হাতে ম্যাচের ত্রাতা হয়ে গেলেন কিউই পেসার ম্যাট হেনরি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর