ওষুধের দ্বিগুন দাম: ভ্রাম্যমান আদালতের জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০০ টাকার ওষুধের দাম ৪০০টাকা রাখায় নিত্যনন্দ ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১০ জুলাই) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ এ জরিমানা করেন।

জানা যায়, আব্দুর রহিম নামে এক ব্যক্তি বসুরহাট বাজারের নিত্যনন্দ ফার্মেসীতে যায়। এসময় ডিফেডান নামক এক বক্স ওষুধের দাম ৪০০ টাকা দাবি করে ফার্মেসী কর্তৃপক্ষ। এময় ভুক্তভোগী আব্দুর রহিম ২০০ টাকার ওষুধ ৪০০ টাকা দিতে আপত্তি জানালে ফার্মেসী কর্তৃপক্ষ ২০০ টাকায় ওষুধ বিক্রি করবে না বলে জানায়। ভুক্তভোগী আব্দুর রহিম বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানালে তাৎক্ষণিকভাবে ঐ ফার্মেসীতে হাজির হন ইউএনও ফয়সাল আহমেদ।

ওষুধের অতিরিক্ত দাম রাখার বিষয়ে জানতে চাইলে ফার্মেসী মালিক উপজেলা নির্বাহী অফিসারকে কোন ব্যখ্যা দিতে পারেন নি। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিত্যনন্দ ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ নিত্যনন্দ ফার্মেসীকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর