মুস্তাফিজের রান আউট নিয়ে ব্যঙ্গ করেছিল ধারাভাষ্যকাররা

রোমাঞ্চকর সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত।

এদিকে হারের পর থেকে বাংলাদেশের সামজিক যোগাযোগ মধ্যমে ভারতকে নিয়ে ট্রল করে মন্তব্য করছে অনেকেই। এতদিন ক্রিকেট বিশ্বে আধিপত্য দেখিয়েছে ভারত। আর সেই আধিপত্য দেখানও দলকে পাহার থেকে যেন মাঠিতে ফেলে দিল কিউইরা। এই

হারের পর থকেই সামাজিক যোগাযোগ মধ্যমে ভারত দলকে নিয়ে তুমুল ঝড় উঠে। এ জয় যেন নিউজিল্যান্ডের জয় না। গোটা বাংলাদেশের জয়। তাসলিমা হাসান তমা লিখেন, ‘নিউজিল্যান্ডের অসাধারণ বোলিং এ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।’

মঞ্জুরুল মোর্শেদ মর্শাল নামের একজন ফেসবুকে লিখেন, ‘পুরা ওয়ার্ল্ডকাপে গাপটিল যেই কাম করতে পারে নাই, এক ডিরেক্ট থ্রোতে ধনী কে গরিব বানিয়ে সেই কাজ করে দিল।’

কোহলিকে বেয়াদপ আক্ষা দিয়ে মামুনুর রহম চয়ন তার ফেসবুকে লিখেন, ‘কোহলির বেয়াদবি আর অহংকারের পতন ঘটল।’

এদিকে টাইগার কপ্তান মাশরাফি বিন মর্তুজার ভাই মোরসালিন বিন মর্তজা তার ফেসবুক লিখেন, ‘এখনো কানে ভাসে। যখনই আমরা বলতাম ‘বাংলাদেশ’ তখনই তারা বলতো হারেগা।’

আহম্মেদ রিয়াদ নামের একজন লিখেন, ‘ভারতে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মুস্তাফিজুরের রান আউটটা ব্যঙ্গ করেছিল ধারাভাষ্যকাররা। ট্রল করেছিল। আজকের ম্যাচের ধোনির রান আউটটা ব্যঙ্গ করা দরকার আছে কি?’

কাজী সজিব আহম্মেদ লিখেন, ‘এত খুশি লাগিচ্ছে ক্যারে। এ তো দেখি পৌচাশিক আনন্দ লাগিচ্ছে। বাংলাদেশ হারাতে যতটা না কষ্ট পেয়েছি, ইন্ডিয়া হারাতে তার চেয়ে বেশি আনন্দ পাচ্ছি। অভিনন্দন_ব্যাক_ক্যাপ।’

আশরাফুল ইসলামের একজন লিখেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ আজ ইন্ডিয়ার বিপক্ষে তার কারণ কোহেলির ব্যবহার!’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর