প্রেসক্লাব যশোরের সামনে সারাদেশে শিশু নির্যাতন,ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর ছাত্রলীগ।(বুধবার ১০ই জুলাই)সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফয়সল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,ছাত্রলীগ নেতা নাজমুল জসিম,হেমায়েতুল ইসলাম সানিল, জাকির হোসেন জুম্মন,তানভীর লিমন,আরাফাত হোসেন প্রমুখ।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিশু সামিয়া আফরিনের হত্যাকারীদের ফাঁসি এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে ধর্ষকের বিচারের দাবি করেন।
এছাড়াও তারা নারী শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন।