যশোর সদর হাসপাতাল থেকে দুই দালাল আটক

যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে দালাল মুক্ত করতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।(বুধবার ১০ই জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা ও আয়েশা সিদ্দিকা যৌথ ভাবে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করে জেল জরিমানা করেছে।

আটককৃত ব্যক্তিরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুল আলিমের ছেলে আবুল হাসান ও সদর উপজেলার দেয়াড়া গ্রামের বাবর আলীর ছেলে আল আমিন।ভ্রাম্যমান আদালতের পেশকার জ্বালাল উদ্দিন বলেন,সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অপরাধে ভোক্তাধিকার আইনের ৫২ ধারায় দোষ স্বীকার করায় আবুল হাসানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা,১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অনাদায়ে আরো ২ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

দোষ স্বীকার না করায় আল-আমিনকে যাচই বাছায়ের পর কোতয়ালি থানায় সোপর্দ করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর