নিখোঁজের ২৮ ঘন্টা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর অদূরে সাভারের বংশী নদী থেকে নিখোঁজের ২৮ ঘন্টা পর মোঃ সাদ্দাম হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সাঁতার কাটতে গিয়ে নদীর স্রোতে ডুবে যায় সে। বুধবার (১০ জুলাই) বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানায় আনা হয়।

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলা থানার বজরোকাটি গ্রামের মোসাপুরির ছেলে। বর্তমানে তিনি সাভারের পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় হেলপার পদে চাকুরী করতেন বলে জানা যায়।

নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান,ধামরাইয়ের ফুটনগর এলাকা থেকে ফুটবল খেলা শেষে আসার সময় সাদ্দাম তার এক বন্ধুর সাথে সাঁতার কেটে বংশী নদী পাড়ি দেয়। এসময় তার বন্ধু অপর প্রান্তে পোঁছালেও নদীর স্রোতে সাদ্দাম হোসেন নিখোঁজ হয়। অনেক খোজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার কাজ চালায়। পরে আজ (বুধবার) বিকেলে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর