প্রতিযোগিতাই হচ্ছে, মেধা ও প্রতিভা বিকাশের মাধ্যম – বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস

বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেছেন, প্রতিযোগিতাই হচ্ছে, মেধা ও প্রতিভা বিকাশের মাধ্যম। দেশের সমৃদ্ধ অর্জনে সৃজনশীল মানুষ সৃষ্টির বিকল্প নাই। শুধু গ্রেড পেলেই মানুষ হয় না, মানুষ হতে হলে সার্বিক জ্ঞানের অধিকারী হতে হবে, দেশের জন্য ও মানুষের জন্য মমত্ববোধ এবং সৃষ্টিশীল ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।

তিনি আজ বুধবার বিকেলে পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা-২০১৯ জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নিজেকে এবং অন্যকেও মুক্ত রাখতে হবে। তিনি এ ব্যাপারে অভিভাবকদেরসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। বিভাগীয় কমিশনার বলেন মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতে দুষ্ট লোকেরা সামাজিক মাধ্যমে গলাকাটা গুজব ছড়াচ্ছে। এ গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্যও সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বেঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্ম মইনুল হাসান (পিপিএম), পৌর সভার মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী এএম এন আকিব, গতবছরের শ্রেষ্ঠ শিক্ষার্থী মাহিব মোনতাসির। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন। পরে প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার সনদপত্র তুলে দেন। এর আগে প্রধান অতিথি জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন এবং বক্তব্য রাখেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর