রায়গঞ্জে অনুমতি না নিয়েই বিদ্যালয়ের গাছ কর্তন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ ওঠেছে।

জানা যায় অত্র উপজেলার ধুবিল ইউনিয়নের মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও প্রধান শিক্ষক মো.গোলাম রব্বানী প্রায় ৫ লাখ টাকা মূল্যের সরকারি গাছ কর্তন করেছে কোন অনুমতি ছাড়াই।

বুধবার (১০ জুলাই) সরজমিনে গেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আয়ুব আলী অভিযোগ করেন বলেন,প্রধান শিক্ষক ও সভাপতি নামমাত্র ২টি গাছ কর্তনের রেজুলেশন তৈরী করে প্রায় ৪০ বছর পূর্বের রোপনকৃত ১০টি গাছ কর্তন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক,স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ মুরুব্বি জানান,ছাত্র-ছাত্রীদের ছায়ার ব্যবস্থা করার জন্য স্বাধীনতা পরে মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ে মেহগুনি,জাম ও আমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। কিন্তু কোন আইন তোয়াক্কা না করেই বিদ্যালয়ের এ গাছগুলো কর্তন করা হয়েছে।

৯ম শ্রেণির হুসনেয়ারা নামে এক শিক্ষার্থী বলেন, গাছগুলোর কারণে স্কুলের পরিবেশ বেশ ভালো ছিল। কিন্তু গাছ গুলো কেটে ফেলায় কেমন যেন লাগছে। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন,ম্যানেজিং কমিটির সদস্য আয়ুব আলীকে স্কুলের বেড়ার খুটি প্রদান না করায় গাছ কর্তন করার বিষয়ে সাংবাদিকদের নিকট অভিযোগ করেছে। সরকারি নিয়ম অনুযায়ী গাছ কর্তন করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বিষয়টি এড়িয়ে যান তিনি।

অপরদিকে ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান গাছ কর্তনের বিষয়ে বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণ করতে ২টি গাছ কর্তন করা হয়েছে। আর কোন গাছ কর্তন করা হয়নি।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেন জানান,ধুবিল ইউনিয়নের মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ের গাছ কর্তনের বিষয়ে আমার নিকট কেউ আবেদন করেনি। গাছ কর্তন করতে হলে অবশ্যই সরকারি বিধিমালা অনুযায়ী করতে হবে। গাছ কর্তনের বিষয়টি আমার অজানা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর