বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কিউইরা। আর এবার হট ফেবারিট ভারতকে হারিয়ে ফাইনালে উঠল কেন উইলিয়ামসনের দল।
লক্ষ্য তাড়ায় শুরু থেকে বিপদে পড়লেও জাদেজার ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু শেষ দিকে ফিনিশিং দিতে না পারায় ১৮ রানের পরাজয় বরণ করতে হয়েছে কোহলি-ধোনিদের
এই হারে খুবই মন খারাপ ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘প্রথম ইনিংসে আমরা খুবই ভালো ফিল করতেছিলাম। বোলিং-ফিল্ডিং য়ে আমরা দারুণ ছন্দে ছিলাম।
আমরা গতকাল খুবই ছন্দে ছিলাম এবং ভালো অবস্থানে ছিলাম। এমনকী আজ সকালেও আমাদের পক্ষে ম্যাচ ছিল। কিন্তু আফসোস।’
নিউজিল্যান্ডে রান চেজের ব্যাপারে কোহলি বলেন, ‘তাদের রান চেজ করার মতোই ছিল।’সবশেষে নিউজিল্যান্ডের বোলারদের বাহবা দিয়ে কোহলি বলেন,’ অবশ্যই নিউজিল্যান্ডের এই জয়ের জন্য তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে।’