বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) সাহিত্য সংঘ কর্তৃক আয়োজিত অন্তঃ বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা ২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় বিশ^বিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে ওই অনুষ্ঠাণের আয়োজন করা হয়।
সাহিত্য মানুষের জীবনকে বিকশিত করে, মানুষের মাঝে মনুষ্যত্বের প্রকাশ ঘটায়। সাহিত্য সমাজকে বিভিন্ন অন্যায় অনাচার থেকে রক্ষা করে। কিন্তু আজ আমরা সাহিত্যকে অবহেলা করছি। যার কারণে সমাজে বাড়ছে বিশৃঙ্খলা। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে প্রথমবারের মত অন্তবিশ^বিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরই এই ধারাবািহকতা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা যেন সাহিত্য চর্চায় নিজেকে উদ্বুদ্ব করে তার জন্য আমরা বিশ^বিদ্যলয়ের কোর্স ক্রেডিট কমানোর জন্য সম্মেলন করেছি। মুক্তবুদ্ধির চেতনায় বাকৃবির প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে বিকশিত করতে পারে এই আশা ব্যক্ত করেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
প্রতিযোগিতায় মোট ৬ টি ইভেন্টে পুরষ্কার প্রদান করা হয়। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ নিয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সীমা রায়, দ্বিতীয় স্থান অধিকার কারেন টি. এম . সালাহ উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেন ফাতেমা তুজ্ জোহরা হিরা। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও জলবায়ূর প্রভাব নিয়ে রচনা প্রতিয়োগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে কামরুন নাহার চৈতি, শান্তা ইসলাম এবং তাহমিনা আক্তার। বিশ^কাবি রবিন্দ্রনাথ ঠাঁকুরের আফ্রিকা কবিতা আবৃতিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে নিরুপমা সাজ্জাদ, তাহমিদ ঈশাদ রূপাই এবং সাদিয়া মাহজাবিন তাসনিম। অবিরাম গল্প বলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে যৌথ ভাবে নিরুপমা সাজ্জাদ এবং মো. ফারুক হোসেন, শান্তা ইসলাম এবং জাহীন আবরার হিমেল। গ্রন্থপাঠ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে চন্দ্রশেখর চৌহান, মো. ফারুক হোসেন এবং মো. জাহিদুল ইসলাম তালুকদার। বাংলাধেশ কৃষি বিশ^বিদ্যালয়কে প্রতীকী চিঠি লিখায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে মো. জুবায়ের উবনে কামাল, শান্তা ইসলাম এবং জাহীন আবরার হিমেল।
অনুষ্ঠানে বাকৃবি সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাকৃবি সাহিত্য সংঘের সাধারণ সম্পাাদক মো. জুবায়ের ইবনে কামাল। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।