বগুড়ার শেরপুরে বেসরকারী সংস্থা এসআইডিপি(পিইপি)”র উদ্দ্যোগে মির্জাপুর ইউনিয়নের হতদরিদ্র আদিবাসী ২৩টি পরিবারের মাঝে বিনা মূল্যে গরু,ছাগল,ঢেউটিন,গাছের চারা,ওষুধসহ বিভিন্ন প্রকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
১০ জুলাই (রবিবার) সকাল ১১ টায় এসআইডিপি(পিইপি) দড়িমুকন্দ(শেরপুর কেন্দ্রিয়) অফিস হলরুমে জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস,এম,রশীদুল আলম আলো। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াকুব আলী, এসআইডিপির কর্মকর্তা শরীফুল ইসলাম,আরাফাত হোসেন প্রমুখ । উল্লেখ্য ২ টি পরিবারের মাঝে ১ টি করে গরু,৪ টি পরিবারের মাঝে ১ করে ছাগল,১ টি পরিবারের মাঝে ঢেউটিন,২ টি পরিবারের মাঝে ওষুধ, ১৪ টি পরিবারের মাঝে গাছের চারা সহ ৮০ হাজার টাকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।