পুষ্প রানী দাস হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মাননববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বিধবা পুষ্প রানী দাসকে ধর্ষণের পর নৃশংস নির্যাতন করে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্যে দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহম্মেদ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ত্রী রানী দাস, বিভুতোষ রায়, দীলিপ কুমার দাস, নাসিরউদ্দিন, দুলাল দাস, সরস্বতী দাস প্রমুখ।

বক্তারা বলেন, দলিত নারী পুষ্প রানী দাসকে গত ২০ জুন বিকালে মোবাইল ফোনে ডেকে নিয়ে যেভাবে ধর্ষণের পর নির্যাতন চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা যে কোন বর্বরতাকে হার মানায়। আট দিন পর তার অর্ধগলিত লাশ একটি পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে জয়দেব দাস বাদি হয়ে ২৮ জুন কারো নাম উল্লেখ না করেই তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার সঙ্গে জড়িতদের মধ্যে তার বেয়াই জয়দেব দাস গ্রেপ্তার হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ধরণের হত্যাকাণ্ড একার পক্ষে সম্ভব নয়।

নিহতের মোবাইল ফোনটি এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি।

তাই যথাযথ তদন্ত করে অন্যদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর