আকাশ পথে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’টি বিমানই ধ্বংস হয়ে গেছে। তবে উভয় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়।
এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার (১০ জুলাই) কাতারে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (১০ জুলাই) সামরিক বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়।
রুশ বার্তাসংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, ঠিক কী কারণে বিমান দু’টির মধ্যে সংঘর্ষ ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি কাতার কর্তৃপক্ষ।
তবে এই সংঘর্ষের কিছুদিন আগেও কাতার অপর দু’টি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে ওই বিমান দু’টির মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়।
বার্তাবাজার/এএস