লজ্জার রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেল ভারত

একের পর রেকর্ড ভেঙে যেন টর্ণেডোর মতো ধেয়ে যাচ্ছে ভারত।যার ভয়াল আগ্রাগের দেখা মিলল চলমান বিশ্বকাপেও।মাত্র একটি ম্যাচে হেরে শীর্ষে থেকে শেষ চারে উঠেছে বারত।এবার সেই ভারত গড়ল লজ্জার রেকর্ড।আর এই রেকর্ড ঘিরে আছে মজার কাহিনীও।

২০১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের শুরুতেই লজ্জার বিশ্বরেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড।এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত।গতকাল প্রথম পাওয়ার প্লেতে সর্বনিম্ন স্কোর করেছিল কিউইরা। প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয় ব্লাক ক্যাপস বাহিনী। যেটি শুরুর পাওয়ার ফ্লেতে সর্বনিম্ন স্কোর ছিল। এদিকে বৃষ্টির কারণে খেলা রিজার্ভ ডেতে গড়ানোয় একদিন পরই সেই রেকর্ড ভেঙে দিল ভারত।

২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম পাওয়ার ফ্লেতে মাত্র ২৪ রান তুলে ভারত। এর মধ্যে আবার টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় কোহলির দল।

৪ ওভারের মধ্যেই ভারতের শক্তিশালী টপ অর্ডার ভেঙে দিয়েছে কিউই বোলাররা। ফিরিয়েছে ভারতের আগুনে ফর্মে থাকা তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও রাহুলকে। ৩.১ ওভারে ভারতের স্কোর যখন ৫ রান, তখন নেই তিন উইকেট। এরপর পন্থের সঙ্গে ১৯ রানের জুটি গড়ে ফিরে যান দিনেশ কার্তিক।

সুইংয়ে রোহিতকে (১) ধন্দে ফেলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছিলেন ম্যাট হেনরি। সেই ধাক্কা সামলে উঠতে না পেরেই ভারত তার অধিনায়ককে হারিয়েছে। ট্রেন্ট বোল্ট এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন কোহলিকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কোহলি।

পরের ওভারে স্লিপে ক্যাচ দিয়েছেন রাহুল। এই বিশ্বকাপে ভারতের সিংহভাগ রান করে দেওয়া এই তিন ব্যাটসম্যানই ফিরলেন খালি হাতে।২৫ বলে ৬ রান করে ধরা পড়েন দীনেশ কার্তিক।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর