ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-নিউজর্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে ব্লাক ক্যাপসরা। সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ভারতের দরকার ২৪০ রান।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চোখে সরষে ফুল দেখছেন ভারতীয় ব্যাটসম্যানরা।১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২৪ রান।মজার বিষয় হলো প্রথম তিন ব্যাটসম্যান ১ রান করে কাটা পড়েন।অর্থাৎ রোহিত ১, কোহলি ১ এবং লোকেশ রাহুল ১ রানে কাটা পড়েন।তবে কিছুটা আলাদা দীনেশ কার্তিক। তিনি ২৫ বল মোকাবেলা করে ৬ রান করে সাজঘরে ফিরেন।
বার্তাবাজার/এএস