পুত্রবধুকে নিয়মিত ধর্ষণ, কারাগারে শ্বশুর

সুজন মোহন্ত, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৯ জুলাই মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে অভিযুক্ত ওই ব্যক্তির ছেলে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় বাবার বিরুদ্ধে মামলা করেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তর ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এই সুযোগে তিনি পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি স্বামীকে না জানাতে শাশুড়ি পুত্রবধূকে নিষেধও করেন। গত ৬ জুলাই ভোরবেলা ওই গৃহবধূর স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ধর্ষণের শিকার হতে দেখেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রফিকুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করেন অভিযুক্ত শ্বশুর। তবে মীমাংসার বিষয়টি মেনে না নিয়ে তার ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী ঢাকায় থাকার সুযোগে শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করেন। তিনি এর উপযুক্ত বিচার চান।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয় ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর