শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

মাহমুদুর রহমান সোয়েব, শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চত্বর, অফিসার্স ক্লাব চত্বর, বিভিন্ন হলের সামনে জলপাই, হরীতকী, লটকন, কাঁঠাল, বহেরা, অর্জুন, লেবু, আমড়াসহ বিভিন্ন ফলজ ও ওষুধি গাছ লাগানো হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক সমিতির সদস্যরা।

উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি আরও গ্রহণ করা উচিত। এতে জনসচেনতা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের সম্মনয়ে দেশের দ্বিতীয় বলধা গার্ডেন, যেখানে উচ্চতর গবেষণারও সুযোগ থাকবে। এ বিশ্ববিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষে ল্যান্ড স্কেপিংয়ের জন্য ৫০ লাখ টাকা বাজেটও করা হয়েছে বলে জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর