ভারতকে সহজ লক্ষ্য দিল নিউজিল্যান্ড

অনেকটা ভাগ্যের জোড়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।বিশ্বকাপের শুরু থেকে দলকে একাই এই পর্যন্ত নিয়ে আসছেন দলনেতা কেন উইলিয়ামস।সেই নিয়ম থেকে ফাইনালের যাওয়ার লড়াইয়ের দিনও বন্ধী বোতল থেকে নিজেদের বের করতে পারেননি কিউই ব্যাটসম্যানরা।উইলিয়ামসন ও টেলরের জোড়া ফিফটির সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যন্ড।তবে এর আগে যত কাণ্ড ঘটেছে ম্যাঞ্চেস্টারে! বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঘিরে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ঘটনার ঘনঘটা। অর্থাৎ বৃষ্টির বাগড়া।

বিলেতের হাওয়া অফিস আগেই জানিয়েছিল, মঙ্গলবার বৃষ্টি হতে পারে।সেটাই হল। গতকাল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নতুন পিচে আগে ব্যাট করে বড় রান করাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু, খেলা শুরু হতেই অন্য ছবি।

কিউই ব্যাটসম্যানদের দাপটের পরিবর্তে ভারতীয় বোলাররা বলকে কথা বলাতে শুরু করেন। প্রথম তিন ওভারে মাত্র এক রান দেন বুমরা-ভুবি জুটি। ১০ ওভারে এক উইকেটে ২৭ রান করে নিউজিল্যান্ড। বুমরাদের কৃপণতম বোলিংয়ে প্রথম পাওয়ার প্লেতে এই বিশ্বকাপে সব চেয়ে কম রান করল কিউইরা।

নিউজিল্যান্ডের ইনিংসে প্রথম ধাক্কাটি দেন বুমরা। তার বলে মার্টিন গাপ্তিলকে দ্বিতীয় স্লিপে ধরেন কোহালি। ঘণ্টায় ১৩৮ কিমি গতিতে শরীর লক্ষ্য করে ধেয়ে আসা বল এড়াতে পারেননি গাপ্তিল (১)। কিউয়িদের রান তখন মাত্র ১।

বুমরার ওই ধাক্কাতেই বেসামাল হয়ে যায় কিউইরা। কেন উইলিয়ামসন ও নিকোলস প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করেন। কিন্তু, রানের গতি বাড়াতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। নিকোলস ও উইলিয়ামসন জুটিতে ৬৮ রান করার পরে জাদেজার ঘূর্ণিতে ফিরতে হয় নিকোলসকে (২৮)।

নিউজিল্যান্ড অধিনায়ক অন্য দিকে দাঁত কামড়ে পড়ে থেকে ইনিংস গড়ার কাজ করেন। উইলিয়ামসন দ্রুত গতিতে রান তোলার মতো ব্যাটসম্যান নন। এ দিন ৯৫ বলে ৬৭ রান করে চহালের বলে ফেরেন উইলিয়ামসন। রস টেলর ৬৭ রানে অপরাজিত থেকে যান। তার পরেই ম্যাঞ্চেস্টার জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। খেলা আর শুরু করা সম্ভব হয়নি।ফলে গতকাল আর মাঠে খেলায়া গড়ায়নি।

বুধবার ফাইনালে (১০) লড়াইয়ে ফের মাঠে নামে দুই দল।গতাকাল ৬৩ রানে অপরাজি থাকা রস টেলর আজ আরো ১১ রান কাটা পড়েন।অর্থাৎ ৭৪ রান করে সাজঘরে ফিরেন।গতকালে ৩ রানে অপরাজি থাকা টম লাথাম ৬ রান করে ধরা পড়েন।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে কোহলিদের ২৪০ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর