কলারোয়ায় পলাতক ৩ আসামি আটক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ৩ গ্রেফতারি পরোয়ানার আসামী গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলায় বসবাসরত আটককৃত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার চান্দুরিয়া গ্রামের মৃত আব বক্করের ছেলে মোঃ শহিদুল ইসলাম, কুশোডাঙ্গা গ্রামের মৃত আমির আলীর ছেলে মোঃ আরব আলী ও খলসী গ্রামের জালাল মন্ডলের ছেলে মোঃ বিল্লাল হোসেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই ফারুক হোসেন ও এসআই মোঃ রইচ উদ্দিনসহ সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় মঙ্গলবার দিবাগত রাত ১২.১৫ মিনিটে অভিযান চালিয়ে তাহাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর