ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, শিক্ষার্থীদের কলেজে ফেরালেন মহান অধ্যক্ষ

আধুকায়নের এই সময়ে কে কার খবর রাখে?চলছে…যে যার মতো করে।পথ হারিয়েছেন সমাজের সবছেয়ে সচেতন শিক্ষিত সমাজও।সমাজকে আলো দেখানো শিক্ষকরাও আজ সেই মশাল থেকে অসেক দূরে সরে যাচ্ছেন সময়ের ব্যবধানে।তবে সম্পূর্ণ বিপরীত রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

আজ-কাল ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন বিনোদন মূলক স্থানে ভিড় জমান শিক্ষার্থীরা। তাই প্রিয় ছাত্রদের সেখান থেকে ক্লাসে ফেরাতে কলেজ চলাকালীন সময়ে নগরীর পদ্মাপাড়ে অভিযান চালান রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেয়ে যান তিনি। তাদের এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ধরে ধরে বুঝিয়ে ক্লাস-পড়ার টেবিলে ফেরার পরামর্শ দেন। শিক্ষার্থীরাও তার কথায় ফিরে যায় নিজ নিজ প্রতিষ্ঠানে।এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এই মহান শিক্ষক।

মঙ্গলবার ছাত্রদের শিক্ষা প্র্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন এই গুণী শিক্ষক।

জানা গেছে, নগরীর পদ্মা গার্ডেন, পদ্মাপাড়ের সীমান্ত অবকাশ, সীমান্ত নোঙ্গর, লালন শাহ পার্ক, টি-বাঁধে সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা। পদ্মার বিস্তৃর্ণ চরেও অবাধ বিচরণ রয়েছে শিক্ষার্থীদের। আরও একান্তে সময় কাটাতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং ভদ্রা পার্ক বেছে নিচ্ছে শিক্ষার্থীরা। এসব স্থানে প্রকাশ্যে শিক্ষার্থীরা অসামাজিক কাজেও জড়িয়ে পড়ছে। এতে বিব্রতকর অবস্থায় পড়ছেন ঘুরতে আসা বিনোদনপ্রেমীরা।

শিক্ষার্থীদের এই অবাধ মেলামেশায় সামাজিক অবক্ষয় বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহীর শিক্ষাবিদরা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবক ও প্রশাসনকে কঠোর হবারও আহ্বান জানিয়েছেন তারা।

এ প্রসঙ্গে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, প্রতিটা অভিভাবককে খোঁজ রাখতে হবে তাদের ছেলে বা মেয়েটা স্কুল-কলেজে গেল কি-না। এনিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেরও দায়িত্ব আছে। পার্ক-উদ্যানে নজরদারি রাখা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর