ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন অ্যাডভোকেট নুসরাত জাহান।
বুধবার (১০ জুলাই) সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন। তিনি তার ফেসবুক আইডিতেও তার পদত্যাগ পত্র প্রকাশ করেছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট নুসরাত জাহান ২০১৮ সালের জানুয়ারি মাসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে গত রোববার ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করে সরকার।
বার্তাবাজার/এএস