তরুণীকে ধর্ষণ, ধর্ষকের স্ত্রীকে আটক

চুয়াডাঙ্গায় সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় পুলিশ ধর্ষকের স্ত্রীকে গ্রেফতার করেছে।অন্যদিকে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।ধর্ষক বাপ্পী হাতিকাটা খেয়াঘাট পাড়ার মৃত ছাদেক শেখের ছেলে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত বাপ্পীর নামে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য রাতে ধর্ষণের শিকার কিশোরীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হাতিকাটা খেয়াঘাট পাড়ার আবাসন প্রকল্পের বাড়িতে বসবাস করে আসছিল অভিযুক্ত বাপ্পী ও নির্যাতিত ওই কিশোরীর পরিবার। মঙ্গলবার বিকালে বাড়িতে কেউ না থাকায় বাপ্পী জোরপূর্বক ওই কিশোরীকে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক বাপ্পী।ওই দিন রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় এসে বাপ্পীর নামে মামলা করে নির্যাতিত ওই কিশোরীর বাবা। এ ঘটনায় বাপ্পীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর