অস্ট্রেলিয়াকে হুমকি দিয়ে রাখলেন স্টোকস

পাঁচবারের বিশ্বকাপজয়ীদের সাথে তাদের ফাইনালে ওঠার লড়াই। আর সেই লড়াইয়ে উৎরাতে পারলেই কেবল ১৯৯২ সালের পর ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হবে আয়োজক দল ইংল্যান্ডের। সে লক্ষ্যে বৃহস্পতিবার এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মরগ্যান বাহিনী।

মুখোমুখির আগে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস জানিয়ে রাখলেন, ‘আমরা এখন এখানে (সেমি)। এখন আমাদের নিজেদের সেরাটা দেওয়ার পালা এবং যে ধরনের ক্রিকেট আমাদের এখানে নিয়ে এসেছে সেই খেলাই উপহার দিতে হবে। এখন পেছনে ফেরার সময় নেই। যে অ্যাপ্রোচ আমাদের কাজে লেগেছে সেটি এখন দ্বিগুণ করার সময়। সেখান থেকে সরে আসার সময় নয়। কেননা, এটি সেমিফাইনাল।’

সেমিফাইনালে সতীর্থদের থেকে সামর্থ্যের সেরাটা চাইছেন স্টোকস, ‘আগামী এক সপ্তাহ ইয়ন মরগান ও জস বাটলার সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমি আশা করি। তারা আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদিও গত কয়েকটি ম্যাচে তারা ঠিকমতো জ্বলে ওঠেনি, তবে তারা বড় ম্যাচের খেলোয়াড়, যারা এমন ম্যাচে সেরাটা দিতে পারে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর