১৬ জুলাই থেকে আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের পুনঃ যাচাই বাছাই শুরু

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছিল। যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচিত “ক” গ্রুপের প্রতিবেদনভুক্তদের পুনঃ যাচাই বাছাই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

উপজেলার ১১ ইউনিয়নের “ক” প্রতিবেদনভুক্ত ১৮৪ জনকে ১৬ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত সকাল ৯.৩০ হতে দুপুর ১২ টা এবং দুপুর ২.৩০ হতে বিকাল ৫ টা পর্যন্ত পুনঃ যাচাই বাছাই করা হবে। ১৬ জুলাই শোভনালী ইউনিয়নের ২ জন, কুল্যার ১১ জন, বুধহাটার ৩ জন, দরগাহপুরের ২০ জন মোট ৩৬ জনকে যাচাই বাছাই করা হবে। ১৭ জুলাই আশাশুনি সদরের ১৫ জন ও শ্রীউলার ১৯ জন মোট ৩৪ জনকে, ১৮ জুলাই খাজরার ৪৩ জনকে, ২২ জুলাই বড়দলের ৪৬ জনকে এবং ২৩ জুলাই আনুলিয়ার ৪ জন, প্রতাপনগরের ৬ জন ও কাদাকাটি ইউনিয়নের ১৫ জন মোট ২৫ জনকে যাচাই বাছাই করা হবে। ঘোষিত তফশীল অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর