আশাশুনি সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ

সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। অধ্যাপক সুশীল কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলহাজ্ব অধ্যাপক আঃ সবুর, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক সজল কুমার আঢ্য, ক্যাপ্টেন এছহাক আলি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে নবাগত ৪৩৩ জন ছাত্র-ছাত্রীকে রজনীগন্ধ্যা ফুলের স্টীক দিয়ে বরণ করে নেওয়া হয়। সাথে সাথে প্রত্যেককে একটি করে ক্লাস রুটিন ও মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষায় ৩ গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯ জনকে এবং সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর