ঢাকা জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা

ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ জুলাই) ধামরাইয়ের ভালুম আতাউল রহমান খান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ, এমপি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর) সাইদুর রহমান, পিপিএম, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, এসডিআই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চদ্র সাহা, ধামরাইয়ের সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান (লাল্টু) প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর