ভূঞাপুরে প্রশিক্ষণ কর্মশালা

মঙ্গলবার টাঙ্গাইলের জেলার ভূঞাপুর উপজেলায় প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশিল সমাজ অংশগ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর