গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় অফিসার ইনচার্জ মুহঃ আরশেদুল হকের সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাদুল্লাপুর থানার এসআই শহিদুল ইসলাম, এসআই মমিনুল হক, পিএসআই শহিদুল ইসলাম, এএসআই মিনহাজুল হক, এএসআই রবিউল ইসলাম-১, এএসআই মাহবুবুল মোর্শেদ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ৮ জুলাই সোমবার ধাপেরহাটের ছোট ছত্রগাছা গ্রামের মৃত আছির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ রবিউল ইসলাম ওরফে প্রেসিডেন্ট রবিউলকে ১৫ পিস ইয়াবাসহ, বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ী সন্তোলা গ্রামের শাহজাহানের ছেলে অলিউর রহমান অলি (২০) ও আলম শেখ এর পুত্র সুজন শেখ (২২) দ্বয়কে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং খোর্দ্দ রুহিয়া গ্রামের মোতালেব এর পুত্র হাসান আলী (৩৫) এবং ভোলা উদ্দিনের পুত্র সাজেদুল (২৮) দ্বয়কে ১৭ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করেছে।
সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহঃ আরশেদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এর আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।